আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতির।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছে। লেবানন-ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও হিজবুল্লাহর নাম উল্লেখ করেনি সে।
পোস্টে ট্রাম্প বলেছে, আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
Your Comment