আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাকায়ি বলেছেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলি শাসক-গোষ্ঠী ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনে যেসব অপরাধ করেছে সেসব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ।'
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্মরণ করিয়ে দেন যে জেনেভা কনভেনশনের ধারা অনুযায়ী আন্তর্জাতিক মানবিক আইন মান্য করা ও সেসবের বাস্তবায়ন সব সদস্য দেশের দায়িত্ব।
এই দাবি সম্পর্কে তিনি জোর দিয়ে আরও বলেছেন, 'এটি হবে ইরানি জাতির সবারই স্থায়ী দাবি এবং আমরা ইরানের ঘরোয়া আইনি-ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক আইনও প্রয়োগ করব ইরানি জাতির বিরুদ্ধে ভয়ানক অপরাধে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনতে।
Your Comment