আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে।
বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক হত্যারও নিন্দা জানায় বাংলাদেশ।
বাংলাদেশ সরকার তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একইসঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।
বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
Your Comment