আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জ্যামিয়াতে মুহিব্বিনে আহলে বাইত (আ.)-এর উদ্যোগে খুলনায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনার সম্মানিত অধ্যক্ষ ও শিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। এছাড়াও খুলনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমগণ অনুষ্ঠানে যোগ দেন, যা কর্মসূচিকে আন্তমাজহাবিক সৌহার্দ্যের রূপ দেয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর জীবনাদর্শ ও ইসলামী বিপ্লবে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন শহীদ নেতার আত্মত্যাগ, নেতৃত্ব ও নীতিনিষ্ঠতা মুসলিম সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে দেশ, সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান ও এর জনগণের নিরাপত্তা এবং শত্রুতার হাত থেকে হেফাজতের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানটি শিয়া আলেম ও খুলনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমগণও উপস্থিত ছিলেন এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন শিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম ওলাল মুসলিমিন সৈয়্যদ ইব্রাহিম খলিল রাযাভী।
Your Comment