আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির দাবিদার মার্কিন বাহিনী এখন জলদস্যুদের নেতায় পরিণত হয়েছে! কয়েক ঘণ্টা আগে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ওমান উপসাগরে চীন থেকে ইরানগামী 'তুসকা' নামের একটি ইরানি কনটেইনার জাহাজে হামলা চালায়।
এই হামলার পর ইরানি বাহিনীও ড্রোন ব্যবহার করে কিছু মার্কিন সামরিক জাহাজের দিকে হামলা চালায়। ইরান আগেই ঘোষণা দিয়েছিল, মার্কিনিদের যেকোনো পদক্ষেপের জবাবে তারা পাল্টা ব্যবস্থা নেবে।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় ইরানও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় এবং ইরান জানিয়েছে- অনুমতি ছাড়া যেকোনো জাহাজ বা তেলবাহী জাহাজ চলাচল করতে চাইলে ইরানি বাহিনী এজন্য শাস্তি দেবে।
Your Comment