আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র জানিয়েছেন: “আগ্রাসী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ওমান সাগরের জলসীমায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে।
হামলায় কিছু মেরিন সেনা জাহাজের ডেকে প্রবেশ করে সামুদ্রিক জলদস্যুর ভূমিকা পালন করেছে, যার ফলে জাহাজটির ন্যাভিগেশন ব্যবস্থা অচল হয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম যুলফাকারি আরও বলেন, “আমরা সতর্ক করে দিচ্ছি যে, ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে ও প্রতিশোধ নেবে।”
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির দাবিদার মার্কিন বাহিনী এখন জলদস্যুদের নেতায় পরিণত হয়েছে! কয়েক ঘণ্টা আগে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ওমান উপসাগরে চীন থেকে ইরানগামী 'তুসকা' নামের একটি ইরানি কনটেইনার জাহাজে হামলা চালায়।
এই হামলার পর ইরানি বাহিনীও ড্রোন ব্যবহার করে কিছু মার্কিন সামরিক জাহাজের দিকে হামলা চালায়।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় ইরানও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় এবং ইরান জানিয়েছে- অনুমতি ছাড়া যেকোনো জাহাজ বা তেলবাহী জাহাজ চলাচল করতে চাইলে ইরানি বাহিনী ব্যবস্থা নেবে।
Your Comment