২১ এপ্রিল ২০২৬ - ০৫:৪৩
নেতানিয়াহুর গ্রেফতারের ইঙ্গিত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার ইঙ্গিত দিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেফতার করা হতে পারে।



সোমবার (২০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেতের মাগিয়ার বলে, যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে সে যদি আমাদের ভূখণ্ডে প্রবেশ করে, তাহলে তাকে অবশ্যই হেফাজতে নিতে হবে।

বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান পূর্বে নেতানিয়াহুর ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল এবং ২০২৫ সালে নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগত জানানোর আগেই হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হয়ে যাওয়ার পথে নিয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে উভয়ই সব অভিযোগ অস্বীকার করেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha