আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রিপাবলিকান আইনপ্রণেতারা, যারা আগে থেকেই আশঙ্কা করছিল যে নভেম্বরের (মধ্যবর্তী নির্বাচন) সময়টা একটি কঠিন লড়াইয়ের ক্ষেত্র হবে, তারা এখন তেল, গ্যাসোলিন এবং রাসায়নিক সারের দাম বেড়ে যাওয়ায় প্রেসিডেন্টকে তার চূড়ান্ত অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে।
বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর সতর্ক করে দিয়েছে যে, প্রেসিডেন্ট যদি তার পরিকল্পনা স্পষ্টভাবে ব্যাখ্যা না করে, তবে সে তাদের কাছ থেকে ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হতে পারে। এই মাসের শেষে সংঘাত শুরু হওয়ার ৬০ দিন পর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন না থাকার ব্যাপারেও তারা সতর্ক করে দেয়।
সিনেটর জশ হাওলি বলে “আমি আশা করি, আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে এবং গ্যাসের দাম কম রাখতে আমরা এই সংঘাতের অবসান ঘটানোর জন্য একটি কৌশলে পৌছাবো।”
অবসরপ্রাপ্ত সিনেটর টম টিলিস ভবিষ্যদ্বাণী করেছে যে তার দল শেষ পর্যন্ত সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে, কিন্তু বলেছেন যে ইরান যুদ্ধ এবং এর সাথে সম্পর্কিত মূল্যবৃদ্ধি একটি বড় বাধা হতে পারে।
এমনকি জ্যেষ্ঠ রিপাবলিকানরাও সতর্ক করছে যে, প্রশাসন যদি কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত কয়েক হাজার কোটি ডলারের যুদ্ধ তহবিলের অনুমোদন চায়, তবে ইরানের বিষয়ে প্রেসিডেন্টের চূড়ান্ত অবস্থান সম্পর্কে রিপাবলিকানদের বিস্তারিত জানতে হবে।
Your Comment