আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রিটেনের সংবাদপত্র দ্য গার্ডিয়ান লিখেছে: ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে ইরানের নেতৃত্বের মধ্যে মধ্যপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যকার অভ্যন্তরীণ সংঘাত এতটাই তীব্র যে ইরানিরা 'জানে না তাদের নেতা কে।
কিন্তু অনেক বিশেষজ্ঞ এই বিশ্লেষণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে, জ্যেষ্ঠ কমান্ডারদের ব্যাপক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটি উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক সংহতি প্রদর্শন করেছে।"
দ্য গার্ডিয়ান এমনকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের জ্ঞানের অভাবকে উপহাস করে লিখেছে: "ইরানের নেতৃত্বে 'উন্মাদ' বিভাজন সম্পর্কে ট্রাম্পের দাবিগুলো আশ্চর্যজনক, কারণ সে এর আগে বলেছিল যে ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে তার জ্ঞান সামান্যই এবং এমনকি এও বলেছিল যে ইরানি শাসনব্যবস্থা বদলে গেছে।
Your Comment