আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন এবং ওমান সাগরে মার্কিন দস্যুবৃত্তি বিশ্বকে এক চড়া মূল্য দিতে বাধ্য করেছে, যার প্রতিফলন ঘটেছে পণ্য সরবরাহ ও সামুদ্রিক পরিবহনে বিশৃঙ্খলা, পরিবহন খরচ বৃদ্ধি এবং জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান সাগরে মার্কিন দস্যুবৃত্তি, ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা এবং এর নাবিকদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে এবং এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও নৌচলাচলের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
বিবৃতিতে হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ডকে এবং নিরাপত্তা হুমকি মোকাবেলায় দেশগুলোর আত্মরক্ষা ও নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত করার অধিকারকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে যে, হরমুজ প্রণালীর পরিস্থিতির একমাত্র সমাধান হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মূল কারণগুলো চিহ্নিত করা।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অঞ্চলের বাইরের কিছু সুবিধাবাদীকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং সরবরাহ ব্যবস্থা, জ্বালানির মূল্য ও বিশ্ব অর্থনীতির মারাত্মক ক্ষতি করবে; যা বর্তমানে অপরাধী ট্রাম্প ও তার ইসরায়েলি সহযোগীদের বর্বরতার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Your Comment