৬ মে ২০২৬ - ২৩:৫৩
আমিরাতকে ইরানের কড়া সতর্কবার্তা

খাতামুল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের দ্বীপ, বন্দর বা উপকূলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠিন ও অনুতাপজনক।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): খাতামুল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের দ্বীপ, বন্দর বা উপকূলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠিন ও অনুতাপজনক। 



মুখপাত্র স্পষ্টভাবে জানান যে, আমিরাত যেন আমেরিকান ও জায়নবাদীদের ফাঁদে না পড়ে। তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করে এবং ইরানি জনগণের বিরুদ্ধে অন্যায় প্রচার, মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো থেকে বিরত থাকেন। আমিরাত থেকে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান শক্ত অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানাবে।

মুখপাত্র আরও বলেন, অপপ্রচার বা নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরে বাস্তব পরিস্থিতি আড়াল করা সম্ভব নয়। মূলত আমিরাতে বসবাসরত মুসলিম জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে এতদিন ইরান সংযম দেখিয়েছে।
শেষে তিনি পুনরায় সতর্ক করে বলেন, যদি আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha