৮ মে ২০২৬ - ১১:৪৪
ড.আলী লারিজানির শাহাদতের চল্লিশতম দিন উপলক্ষে শোকসভা

খুলনার ওয়ালি আসর মসজিদে শহীদ ড.আলী লারিজানির চল্লিশতম দিনে শোকসভা অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ড. আলী লারিজানির শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে খুলনার ওয়ালি আসর মসজিদে জুমার নামাজের পর এক মর্যাদাপূর্ণ শোকসভা অনুষ্ঠিত হয়েছে।



 শোক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সৈয়দ ইবরাহিম খলিল রাযাভী । তিনি শহীদ আলী লারিজানির আদর্শ, নিষ্ঠা ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha