আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ট্রাম্প ‘ফুল মেজার” নামের অনুষ্ঠানে তার এই বক্তব্যে পুনরায় উল্লেখ করে, ‘আমি বারাক হোসেন ওবামার সময়কার ভয়াবহ পারমাণবিক চুক্তি আমার প্রথম মেয়াদে বাতিল করেছি। আমি সোলাইমানিকে হত্যা করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
ট্রাম্প আরও বলে, ‘যদি আমি তাকে হত্যা না করতাম, তাহলে আমার ধারণা ইরান একটি ভিন্ন দেশ হতো। তারা আরও বেশি সক্ষম ও শক্তিশালী হয়ে উঠত।’
উল্লেখ্য, ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সি মেয়াদের সময় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দর ত্যাগের সময় মার্কিন হামলায় শহীদ হন।
Your Comment