আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করে বলে, এখনও পারমাণবিক উপাদান এবং সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা ইরান থেকে সরিয়ে ফেলতে হবে।
ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলে, এখনও সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে যা ভেঙে ফেলতে হবে।
ইরানের আঞ্চলিক প্রভাব এবং প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরান এখনও তাদের প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।
এছাড়া দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টাও ইসরায়েলের জন্য দুশ্চিন্তার বড় কারণ।
নেতানিয়াহু দাবি করে, ইসরায়েলি বাহিনীর তৎপরতায় ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতার অনেকটা অংশ নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। তবে সতর্ক করে বলে, এখনও অনেক কাজ বাকি আছে। যে হুমকিগুলো এখনও রয়ে গেছে, সেগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান শেষ হবে না।
Your Comment