১৪ মে ২০২৬ - ২৩:০১
ট্রাম্প শান্তি ও স্থিতিশীলতা নষ্টের মূল কারন

জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার কথা উল্লেখ করে পাকিস্তানের জমিয়তে উলেমায়ে ইসলাম পার্টির আমির বলেছেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য নয় বরং পারস্য উপসাগরের বর্তমান অস্থিতিশীলতার মূল কারণ সেই।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের জমিয়তে উলেমায়ে ইসলাম পার্টির আমির মাওলানা ফজলুর রহমান পাকিস্তানি সংসদে গণমাধ্যমের সাথে এক আলাপচারিতায় বলেন, এটা কেমন নীতি যে, ট্রাম্পের মতো একজন ব্যক্তি, যিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছেন এবং এখন ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে আরেকটি চুক্তি করতে চাইছেন, অথচ তাকেই আবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হবে।

পাকিস্তানি রাজনীতিবিদ আরও বলেন, পশ্চিম এশিয়ার নিরাপত্তাহীনতা এবং পারস্য উপসাগরের অস্থিতিশীলতার কারণ হল মার্কিন প্রেসিডেন্ট।

পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে তিনি আরও বলেন, "মার্কিন প্রেসিডেন্ট গাজার জনগণের গণহত্যায় ইসরায়েলের সাথে আঁতাত করেছেন, ইসরায়েলকে আর্থিক ও অস্ত্র সহায়তা দেওয়ার ফলে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং তারাই এই যুদ্ধকে ইরানে নিয়ে এসেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha