আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের জমিয়তে উলেমায়ে ইসলাম পার্টির আমির মাওলানা ফজলুর রহমান পাকিস্তানি সংসদে গণমাধ্যমের সাথে এক আলাপচারিতায় বলেন, এটা কেমন নীতি যে, ট্রাম্পের মতো একজন ব্যক্তি, যিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছেন এবং এখন ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে আরেকটি চুক্তি করতে চাইছেন, অথচ তাকেই আবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হবে।
পাকিস্তানি রাজনীতিবিদ আরও বলেন, পশ্চিম এশিয়ার নিরাপত্তাহীনতা এবং পারস্য উপসাগরের অস্থিতিশীলতার কারণ হল মার্কিন প্রেসিডেন্ট।
পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে তিনি আরও বলেন, "মার্কিন প্রেসিডেন্ট গাজার জনগণের গণহত্যায় ইসরায়েলের সাথে আঁতাত করেছেন, ইসরায়েলকে আর্থিক ও অস্ত্র সহায়তা দেওয়ার ফলে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং তারাই এই যুদ্ধকে ইরানে নিয়ে এসেছে।
Your Comment