আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বর্তমানে চীন সফরে থাকা ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানায়, বেইজিং ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে চায়।
সাক্ষাৎকারে ট্রাম্প বলে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে নিশ্চিত করেছে যে, তারা ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না।
তবে জ্বালানি তেলের বিষয়ে শি জিনপিং স্পষ্ট করে দিয়েছে যে, তারা ইরান থেকে বর্তমানে বিপুল পরিমাণ তেল কিনছেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে আগ্রহী।
রয়টার্স ও ভর্টেক্সা-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে চীন ইরান থেকে তেল আমদানিতে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে ১৮ লাখ ব্যারেল তেল ইরান থেকে আমদানি করছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, চীন তেলের জন্য ইরানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। চীন বছরে প্রায় ৩১ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল ইরান থেকে ক্রয় করে।
Your Comment