আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে: "গত ২৪ ঘণ্টায়, তেল ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজসহ ৩৫টি নৌযান প্রয়োজনীয় অনুমতিপত্র প্রাপ্তির পর, আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ সমন্বয়ে ও প্রদত্ত নিরাপত্তার অধীনে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।"
আইআরজিসি নৌবাহিনী আরও জোর দিয়ে বলেছে: "এটি উল্লেখযোগ্য যে, হরমুজ প্রণালীতে মার্কিন সন্ত্রাসী বাহিনীর আগ্রাসনের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা সত্ত্বেও, আইআরজিসি নৌবাহিনী সামুদ্রিক জাহাজ চলাচল এবং বিশ্ব বাণিজ্যের ধারাবাহিকতার জন্য একটি নিরাপদ পানিপথ প্রতিষ্ঠা করেছে।"
ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইয়েলি আগ্রাসন শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ইরান বলেছে, দেশটি এখানে শত্রু-ভাবাপন্ন দেশগুলো ছাড়া বিশ্বের সব দেশের বাণিজ্য জাহাজকে চলাচলের সুযোগ দেবে সমন্বয় ও অনুমতি-সাপেক্ষে। নিরাপত্তাসহ নানা সেবা-প্রদানের ব্যবস্থাসহ ইরান এখানে টোল আদায়ের ব্যবস্থাও চালু করেছে।
Your Comment