আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন ইরানও জবাব দিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমা লঙ্ঘনের পর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করা শত্রু বিমান শনাক্ত করার পর ওই ড্রোনে হামলা চালায়। একই সঙ্গে একটি আরকিউ-৪ ড্রোন ও অনুপ্রবেশকারী একটি এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।
‘যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তার জবাব দেওয়ার বৈধ ও চূড়ান্ত অধিকার ইরানের রয়েছে’, বলছে আইআরজিসি।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের কিছু রকেট উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
Your Comment