৩১ মে ২০২৬ - ২৩:২৭
মস্কোতে ইরানের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব, "আব্রাহাম চুক্তি"-কে আঞ্চলিক সমস্যার মূল হিসেবে উল্লেখ করে বলেছেন: এই অঞ্চলে একটি নতুন নিরাপত্তা সমীকরণ তৈরির জন্য ইরানের উদ্যোগকে উপস্থিত দেশগুলো স্বাগত জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব আলী বাকেরি মস্কোতে তার তিন দিনের সফর শেষে  সাংবাদিকদের সাথে সাক্ষাত করেছেন।



সাংবাদিকদেরকে তিনি বলেন: অন্য দেশের পদস্থ নিরাপত্তা প্রতিনিধিদের সাথে এক বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই অবস্থানকে উক্ত দেশগুলো স্বাগত জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের পর শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আমাদের অবশ্যই একটি নতুন সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে এবং এই নতুন নিরাপত্তা সমীকরণ গঠনে অবশ্যই আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ এবং মার্কিন হস্তক্ষেপ ও ইসরায়েলের প্রভাবকে প্রত্যাখ্যান করতে হবে।

বাকেরি বলেন: ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকটি ছিল মার্কিন স্বেচ্ছাচারিতা মোকাবিলা করার একটি মঞ্চ এবং সেইসব দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য সংলাপের একটি স্থান, যারা অন্য দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের মতামত ও নীতি চাপিয়ে দেওয়া মেনে নিতে চায় না।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব বলেন: ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা করেছে, তারা তাদের অবৈধ সীমান্ত সম্প্রসারণ করতে চাইছে এবং এই অঞ্চলের অন্যান্য দেশ দখল করার পরিকল্পনা করছে। বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিকল্পনার অধীনে আমেরিকা এই অঞ্চলের জন্য যে আগ্রাসী ও অস্থিতিশীল পরিকল্পনা প্রস্তাব করেছিল, ইসরায়েলিরা আজ সেই পরিকল্পনাকেই বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা হিসেবে অনুসরণ করছে।

উভয় পরিকল্পনার প্রকৃতি একই এবং এর মূলে রয়েছে আমেরিকার স্বেচ্ছাচারিত এবং আমেরিকানদের অনুসারী ও ভাড়াটে হিসেবে ইসরায়েলিরা এই অঞ্চলে আধিপত্য বিস্তারের ভূমিকা পালন করতে চাইছে।

বাকেরি আরও বলেন: "মস্কোতে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের আন্তর্জাতিক বৈঠকে আমরা জোর দিয়ে বলেছি, আমেরিকা এবং ইসরায়েলিরা আব্রাহামিক চুক্তি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে বলে প্রচার করলেও, এই পরিকল্পনাটি একটি মিথ্যা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha