আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পরিমাণ, গঠন বা অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য দিতে পারছে না। একই সঙ্গে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি স্থগিত করেছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য নেই সংস্থাটির কাছে।
আরও উল্লেখ করা হয়েছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী যে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হওয়ার কথা, ইরানের ক্ষেত্রে তা কার্যত বন্ধ হয়ে গেছে। এতে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
আইএইএ সতর্ক করে বলেছে, এই পরিস্থিতিতে ইরানের পূর্ণ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। সংস্থাটি জানিয়েছে, স্বচ্ছতা ও নিয়মিত পরিদর্শন ছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে সঠিক মূল্যায়ন করা সম্ভব নয়।
Your Comment