আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশনের সামরিক বিশ্লেষক নির দভোরি বলেছে, চলমান সংঘাতের কারণে তেল আবিব ধীরে ধীরে তার অর্জনগুলো হারাচ্ছে এবং লেবানন ফ্রন্টে আগের সুবিধাজনক অবস্থান ধরে রাখতে পারছে না।
ইহুদিবাদী সামরিক বিশ্লেষক বলে: ব্লু লাইন ও লিতানি নদীর উত্তরের এলাকায় ইসরায়েলি বাহিনীর তৎপরতার সময় হিজবুল্লাহ একটি ইসরায়েলি ট্যাংক শনাক্ত করে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ট্যাংকটির কমান্ডার নিহত হন।
দভোরির মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো যুক্তরাষ্ট্রের প্রতিরোধমূলক প্রভাব কমে যাওয়া। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থান ঘোষণা করলেও তেহরান ও বৈরুতের পক্ষগুলো তা আগের মতো গুরুত্বের সঙ্গে নিচ্ছে না, যা ইসরায়েলের জন্য নেতিবাচক উন্নয়ন।
তিনি আরও বলেন, আগে লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান পরিচালনা ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা ছিল, কিন্তু বর্তমানে সেই পরিসর উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে।
দভোরির দাবি, হিজবুল্লাহ তাদের সক্ষমতা বৃদ্ধি করছে এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম প্রকাশ্যেই মার্কিন শর্তগুলোর বিরোধিতা করতে পারছেন।
Your Comment