১৭ জুন ২০২৬ - ১২:৪৬
ইরান যুদ্ধ ব্যর্থ-তেল আবিবকে নতুন বাস্তবতা মেনে নিতে ইসরায়েলি গবেষকের আহ্বান

ইসরায়েলের একটি শীর্ষ নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক স্বীকার করেছে যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন ইনস্টিটিউটের (INSS) জ্যেষ্ঠ গবেষক ড্যানি সিট্রিনোভিচ দৈনিক ইসরায়েল হায়োম-এ প্রকাশিত এক বিশ্লেষণে বলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তেহরান-ওয়াশিংটনের মধ্যে সমঝোতা প্রক্রিয়ার গতিপ্রকৃতি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে, ইরানের বিরুদ্ধে পরিচালিত তথাকথিত ‘রোর অব লায়ন্স’ অভিযান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।



আরো বলে, এই যুদ্ধ ইরানকে দুর্বল বা অস্থিতিশীল করতে পারেনি; বরং দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।


সিট্রিনোভিচের মতে, যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর অনাগ্রহ মূলত ইসরায়েলের দীর্ঘদিনের ইরাননীতি ব্যর্থ হওয়ারই প্রতিফলন। এই নীতির ভিত্তি ছিল ওয়াশিংটনের সহায়তায় তেহরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা।

তিনি আরও উল্লেখ করেন, এই ব্যর্থতা ভবিষ্যতে ইরানবিষয়ক মার্কিন নীতিতে প্রভাব বিস্তার এবং তেহরান-ওয়াশিংটনের সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতাকে সীমিত করতে পারে।

বিশ্লেষণে বলা হয়, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল বজায় রাখার মতো সীমিত কিছু প্রতিশ্রুতির বিনিময়ে ইরান উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে, অথচ তার কৌশলগত সম্পদ—যেমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার—ত্যাগ করতে হবে না।

গবেষক আরও বলে, উপসাগরীয় আরব দেশগুলো ইসরায়েলের প্রত্যাশার বিপরীতে ইরান থেকে দূরে সরে যায়নি; বরং তারা তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং সম্প্রসারণের পথ খুঁজছে। ফলে তথাকথিত ‘আব্রাহাম চুক্তি’ সম্প্রসারণ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াও নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সে স্বীকার করে, ইরান ইস্যুতে ইসরায়েল এখন আগের চেয়ে বেশি কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি। বর্তমানে তেল আবিবই একমাত্র পক্ষ, যে এখনও সামরিক শক্তিকে ইরানের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের কার্যকর উপায় হিসেবে বিবেচনা করছে।

সিট্রিনোভিচের মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে ইসরায়েল এমন এক কৌশলগত বাস্তবতার মুখোমুখি হবে, যা পরিবর্তনের সক্ষমতা তার হাতে থাকবে না। কারণ, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের সঙ্গে সামরিক সংঘাতে ফিরতে আগ্রহী নয় এবং এই অবস্থান মার্কিন রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ অংশের সমর্থনও পাচ্ছে।

 সতর্ক করে বলে, সমঝোতা প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে ইসরায়েলের যেকোনো সামরিক পদক্ষেপকে ওয়াশিংটন নেতিবাচকভাবে দেখবে এবং এর কঠোর প্রতিক্রিয়া হতে পারে।

বিশ্লেষণের উপসংহারে বলে, বর্তমান পরিস্থিতি শুধু একটি সামরিক অভিযানের সমাপ্তি নয়; বরং এটি এমন একটি কৌশলগত মোড়, যা ইসরায়েলের ক্ষমতার সীমাবদ্ধতাকে উন্মোচন করেছে এবং তেল আবিবকে ইরান সম্পর্কে কয়েক দশকের পুরোনো ধারণা ও নীতি পুনর্বিবেচনায় বাধ্য করছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha