আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আশুরার হৃদয়বিদারক শাহাদাতগুলোর আরও একটি কাহিনী হচ্ছে হযরত কাসিম বিন হাসান (আ.)-এর শাহাদাত।
بسم الله الرحمن الرحیم
اَلسَّلامُ عَلَیْکَ یا اَباعَبْدِاللَّهِ وَ عَلَى الاَْرْواحِ الَّتى حَلَّتْ بِفِناَّئِکَ عَلَیْکَ مِنّى سَلامُ اللَّهِ (اَبَداً) ما بَقیتُ وَ بَقِىَ اللَّیْلُ وَ النَّهارُ وَ لاجَعَلَهُ اللَّهُ آخِرَ الْعَهْدِ مِنّى لِزِیارَتِکُمْ اَلسَّلامُ عَلَى الْحُسَیْنِ وَ عَلى عَلِىِّ بْنِ الْحُسَیْنِ وَ عَلى اَوْلادِ الْحُسَیْنِ وَ عَلى اَصْحابِ الْحُسَیْنِ.
প্রত্যেক নির্মল হৃদয়ের ব্যক্তি যিনি ইমাম কাসিম (আ.)-এর হৃদয়বিদারক শাহাদাতের কাহিনী শোনেন ও পড়েন, তিনি ভয়ে কেঁপে উঠবেন ও ভেঙে পড়বেন, তাঁর চোখ থেকে অশ্রু ঝরে পড়বে এবং দুঃখ ও শোক তাঁর সমগ্র সত্তাকে গ্রাস করবে; বিশেষ করে যখন তিনি সেই মুহূর্তগুলোর কথা শুনে কল্পনা করবেন, যখন চাচা ও ভাতিজা বিদায়কালে একে অপরকে আলিঙ্গন করেন এবং উভয়েই দগ্ধ হৃদয়ে কাঁদেন এবং সেই মুহূর্তটি, যখন কাসিম তাঁর চাচাকে সাহায্যের জন্য ও তাঁর ডাকে সাড়া দেওয়ার জন্য ডাকেন, আর দগ্ধ ও তৃষ্ণার্ত ইমাম নিজে তাঁর রক্তাক্ত ও শেষ শয্যায় গিয়ে তাঁর ভাইয়ের স্মৃতিকে আলিঙ্গন করেন।
আসুন আমরা আমাদের প্রিয় ইমাম হাসান মুজতবা (আ.)-এর প্রানপ্রিয় সন্তানের হৃদয়বিদারক শাহাদাতের কাহিনী শুনি:
خَرَجَ مِن بَعدِهِ [أي بَعدِ عَونِ بنِ عَبدِ اللّهِ بنِ جَعفَرٍ]....... القاسِمُ بنُ الحَسَنِ وهُوَ غُلامٌ صَغيرٌ لَم يَبلُغِ الحُلمَ فَلَمّا نَظَرَ إلَيهِ الحُسَينُ عليه السلام اعتَنَقَهُ، وجَعَلا يَبكِيانِ حَتّى غُشِيَ عَلَيهِما،
আউন বিন আব্দুল্লাহ বিন জাফরের পর... ইমাম হাসান (আ.)-এর পুত্র কাসিম, যিনি তখন একজন কিশোর ছিলেন, ময়দানে গেলেন। তখন হুসাইন (আ.) তাকে জড়িয়ে ধরলেন এবং দুজনেই একসঙ্গে কাঁদতে থাকলেন।
ثُمَّ استَأذَنَ الغُلامُ لِلحَربِ فَأَبى عَمُّهُ الحُسَينُ عليه السلام أن يَأذَنَ لَهُ، فَلَم يَزَلِ الغُلامُ يُقَبِّلُ يَدَيهِ ورِجلَيهِ ويَسأَلُهُ الإِذنَ حَتّى أذِنَ لَهُ، فَخَرَجَ ودُموعُهُ عَلى خَدَّيهِ
অতঃপর হযরত কাসিম (আ.) যুদ্ধ করার অনুমতি চাইল, কিন্তু তার চাচা হুসাইন (আ.) তখনও তাকে অনুমতি দিতে অস্বীকার করলেন। এই যুবকটি (খুব আগ্রহের সাথে) হুসাইন (আ.)-এর হাত ও পা চুম্বন করতে থাকল এবং অনুমতির জন্য (অনেক জেদ করতে থাকল) যতক্ষণ না (ইমাম) তাকে অনুমতি দিলেন;
وهُوَ يَقولُ:
انْ تَنْکُرونى فَانَا فرعُ الْحَسَن
سِبْطُ النَّبِىِّ الْمُصْطَفَى و الْمُؤْتَمَن
هذَا حُسَیْنٌ کَالاسیرِ الْمُرْتَهَن
بَیْنَ اُناسٍ لاسُقوا صوبَ الْمُزَن
আর সে গর্ব করে বলল:
যদি তোমরা আমাকে না চিনে থাকে তবে শোনো, আমি হাসানের বংশধর, সর্বশ্রেষ্ঠ ও বিশ্বস্ত নবীর বংশধর আর ইনি হচ্ছেন হুসাইন (আ.), জিম্মি করে রাখা এক বন্দীর মতো, সেইসব মানুষের মাঝে, যাদের উপর মেঘেরাও বৃষ্টি ঝরায়না।
وحَمَلَ وكَأَنَّ وَجهَهُ فِلقَةُ قَمَرٍ، وقاتَلَ فَقَتَلَ عَلى صِغَرِ سِنِّهِ خَمسَةً وثَلاثينَ رَجُلًا.
তারপর সে আক্রমণ করল (যখন তার মুখমণ্ডল ছিল চাঁদের এক খণ্ডের মতো)। সে যুদ্ধ করল এবং অল্প বয়স হওয়া সত্ত্বেও ৩৫ জন শত্রু যোদ্ধাকে হত্যা করল।
قالَ حُمَيدُ بنُ مُسلِمٍ: كُنتُ في عَسكَرِ ابنِ سَعدٍ، فَكُنتُ أنظُرُ إلَى الغُلامِ وعَلَيهِ قَميصٌ وإزارٌ ونَعلانِ قَدِ انقَطَعَ شِسعُ إحداهُما ما أنسى أنَّهُ كانَ شِسعَ اليُسرى؛
হুমাইদ বিন মুসলিম বলে: আমি ইবনে সাদের সেনাবাহিনীতে ছিলাম এবং আমি সেই যুবকটির দিকে লক্ষ্য করছিলাম। তার পরনে ছিল একটি জামা, এবং চপ্পল, যার একটির ফিতা ছেঁড়া ছিল, এবং আমি ভুলিনি যে সেটি ছিল বাম পায়ের জুতো।
فَقالَ عَمرُو بنُ سَعدٍ الأَزدِيُّ: وَاللّهِ لَأَشُدَّنَّ عَلَيهِ! فَقُلتُ: سُبحانَ اللّهِ! ما تُريدُ بِذلِكَ؟ فَوَاللّهِ لَو ضَرَبَني ما بَسَطتُ لَهُ يَدي، يَكفيكَ هؤُلاءِ الَّذينَ تَراهُم قَدِ احتَوَشوهُ. قالَ: وَاللّهِ لَأَفعَلَنَّ! وشَدَّ عَلَيهِ، فَما وَلّى حَتّى ضَرَبَ رَأسَهُ بِالسَّيفِ،
ওমর বিন সাদ আজদি বলল, “আল্লাহর কসম, আমি তাকে আক্রমণ করব!” আমি -হুমাইদ বিন মুসলিম- তাকে বললাম, “সুবহানাল্লাহ! তাতে তোমার কী লাভ?! যারা তাদের ঘিরে রেখেছে, তাদের হত্যা করাই তোমার জন্য যথেষ্ট।” সাদ বলল, “আল্লাহর কসম, আমি তাকে আক্রমণ করব!” অতঃপর সে তাকে আক্রমণ করল এবং তরবারি দিয়ে তার মাথায় আঘাত না করা পর্যন্ত পিছু হাটল না।
فَوَقَعَ الغُلامُ لِوَجهِهِ وصاحَ: يا عَمّاه! فَانقَضَّ عَلَيهِ الحُسَينُ عليه السلام كالصَّقرِ، وتَخَلَّلَ الصُّفوفَ، وشَدَّ شِدَّةَ اللَّيثِ الحَرِبِ، فَضَرَبَ عَمراً بِالسَّيفِ فَاتَّقاهُ بِيَدِهِ، فَأَطَنَّها مِنَ المِرفَقِ فَصاحَ، ثُمَّ تَنَحّى عَنهُ،
আর যুবকটি উপুড় হয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে চিৎকার করে বলল: “হে চাচাজান!” হুসাইন (আ.) তার দিকে তাকালেন এবং শত্রুসেনার দিকে ছুটে গিয়ে ক্রুদ্ধ সিংহের মতো আক্রমণ করলেন ও তাঁর তলোয়ার দিয
়ে আমরকে আঘাত করলেন। ওমর বিন সাদ তলোয়ারের সামনে নিজের হাত সামনে আনলে, ফলে তার হাত কনুই থেকে কেটে গেল। চিৎকার করে উঠল এবং ইমামের (আ.) কাছ থেকে দূরে সরে গেল।
وَانجَلَتِ الغَبرَةُ فَإِذا بِالحُسَينِ عليه السلام قائِمٌ عَلى رَأسِ الغُلامِ وهُوَ يَفحَصُ بِرِجلَيهِ،
আর যখন যুদ্ধ পরিস্থিতি শান্ত হলো, ইমাম হুসাইন (আ.) হযরত কাসেম (আ.)-এর কাছে গেলেন এবং হযরত কাসেম তীব্র কষ্টে তাঁর পা ঘষটে চলছিল।
وَالحُسَينُ يَقولُ: عَزَّ وَاللّهِ عَلى عَمِّكَ أن تَدعُوَهُ فَلا يُجيبَكَ، أو يُجيبَكَ فَلا يُعينَكَ، أو يُعينَكَ فَلا يُغنِيَ عَنكَ،
হুসাইন (আ.) বললেন: "আল্লাহর কসম, তোমার চাচার জন্য এটা খুবই কঠিন যে তুমি ডাকবে তোমার ডাকে সাড়া দিয়েও তোমাকে সাহায্য করতে পারবে না, বা উপকার করতে পারবেন না।"
بُعداً لِقَومٍ قَتَلوكَ، الوَيلُ لِقاتِلِكَ! ثُمَّ احتَمَلَهُ، فَكَأَنّيأنظُرُ إلى رِجلَيِ الغُلامِ تَخُطّانِ الأَرضَ، وقَد وَضَعَ صَدرَهُ إلى صَدرِهِ، فَقُلتُ في نَفسي، ماذا يَصنَعُ بِهِ؟ فَجاءَ بِهِ حَتّى ألقاهُ مَعَ القَتلى مِن أهلِ بَيتِهِ،
যারা তোমাকে হত্যা করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে দূরে থাকে! তোমার হত্যাকারীর জন্য দুর্ভোগ!” তারপর তিনি তাকে তাঁবুতে নিয়ে গেলেন, এবং আমার মনে হলো যেন আমি দেখলাম যে যুবকটির পা মাটিতে টানা হচ্ছিল। ইমাম হুসাইন (আ.) যখন হযরত কাসেমের নিকট আসেন, তার বুকের উপর নিজের বুক রেখেছিলেন। আমি মনে মনে বললাম: তিনি কী করছেন? ইমাম তাকে তাঁবুর কাছে নিয়ে তাঁর পরিবারের শহীদদের পাশে রাখলেন।
ثُمَّ رَفَعَ طَرفَهُ إلَى السَّماءِ
وقالَ: اللّهُمَّ أحصِهِم عَدَداً، ولا تُغادِر مِنهُم أحَداً، ولا تَغفِر لَهُم أبَداً! صَبراً يا بَني عُمومَتي صَبراً يا أهلَ بَيتي، لا رَأَيتُم هَواناً بَعدَ هذَا اليَومِ أبَداً.
তারপর, তিনি আকাশের দিকে মাথা তুলে বললেন: "হে আল্লাহ! তাদের সবাইকে গণনা করুন এবং একজনকেও তালিকার বাহিরে রাখবেন না, আর তাদের কখনো ক্ষমা করবেন না! হে আমার ভাইয়ের সন্তানেরা ! ধৈর্য ধরো। হে আমার পরিবার! ধৈর্য ধরো, কারণ আজকের পর তোমরা আর কোনো অপমান দেখতে পাবে না!"
অতঃপর আবা আব্দিল্লাহিল হুসাইন (আ.) কাসিমকে কোলে তুলে নিলেন এবং তাঁর পা মাটিতে ঘষতে থাকা অবস্থায় তাঁকে মাটি থেকে তুলে ধরলেন। তারপর তিনি তাঁকে তাঁর পুত্র আলী আকবর (আ.) এবং অন্যান্য শহীদদের পাশে রাখলেন।
তথ্যসূত্র: ১_ মাকতালুল হুসাইন (আ.); আল-খোয়ারাযমি: খণ্ড ২, পৃষ্ঠা ২৭
২_ মাকতালুল আবু মাখনাফ, তারিখ আল-তাবারি এবং ইতিহাস ও যুদ্ধবিদ্যা বিষয়ক অন্যান্য গ্রন্থ।
হামিদরেযা রেযায়ী ওর্গানি
পবিত্র কোম নগরী
Your Comment