আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ছয় দিনব্যাপী এই অনুষ্ঠান প্রতিবেশী ইরাকসহ পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে।
শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে শহীদে নেতার জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় সমাবেত মিছিল হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র কোম নগরী এবং তারপর ইরাকের নাজাফ ও কারবালা শহরের দিকে যাবে।
আগামী ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা তাঁর নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দেড় থেকে দুই কোটি শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে তারা আশা করছেন এবং পুলিশ এই অনুষ্ঠানের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।
রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এতে যোগ দেবেন বলে উল্লেখ হয়েছে এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারাও এতে অংশ নেবেন।
Your Comment