আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাজাফ আশরাফে, শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর বিদায় মিছিলের পথটি আল-কুফা সেতু থেকে আল-সাদরাইন চত্বর হয়ে সাউরাত আল-ইশরিন সেতুর দিকে বিস্তৃত হবে।
অন্যদিকে কারবালায়, স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হবে; মিছিলটি শহীদ আবু মাহদি আল-মুহান্দিস সড়ক থেকে সাইয়্যেদ জাওদাহ মোড় এবং আল-মুহাফাজাহ ও আল-মাহকামাহ সড়ক হয়ে ইমাম হোসেইন (আ.) ও হযরত আবুল ফাযলেল-আব্বাস (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এই অনুষ্ঠানগুলোর আয়োজনের জন্য ইরাকি সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ ও এই উচ্চ-পর্যায়ের কমিটির প্রধান ইহসান আল-আওয়াদি ইরাক ও পবিত্র শহরগুলোতে অনুষ্ঠিতব্য অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রার আয়োজনকে ইরাকি জনগণের জন্য এক ঐতিহাসিক সম্মান হিসেবে অভিহিত করেছেন; তিনি জোর দিয়ে বলেছেন যে, অনুষ্ঠানগুলো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সরকার ও জাতি কোনো প্রচেষ্টাই বাকি রাখবে না।
এ ছাড়াও, বাগদাদ, নাজাফ, কারবালা, বসরা ও জি কার-সহ ইরাকের বেশ কয়েকটি প্রদেশ বুধবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছে, যাতে সমস্ত নাগরিকরা এই বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
Your Comment