১১ জুলাই ২০২৬ - ২২:০২
ফিলিস্তিনের প্রতি সমর্থনের প্রধান স্তম্ভ ছিলেন শহীদ খামেনেয়ী

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন এক বিবৃতিতে বলেছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ছিলেন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের প্রধান স্তম্ভ এবং আধিপত্যবাদী পরিকল্পনার বিরুদ্ধে উম্মাহর সার্বভৌমত্বের দৃঢ় সমর্থক।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনের ইসলামি জিহাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত একটি অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ঐক্যের বিষয়টিই প্রতিফলিত করে।



ইসলামি জিহাদ আন্দোলন জোর দিয়ে বলেছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের একটি মৌলিক স্তম্ভ ছিলেন।


বিবৃতিতে আরও বলা হয়েছে, শহীদ নেতা উম্মাহর সার্বভৌমত্বের দৃঢ় সমর্থক, প্রজ্ঞাবান এবং সর্বাঙ্গীন নেতৃত্বের অধিকারী ছিলেন। সংগঠনটি আরও দাবি করেছে, কয়েক দশক ধরে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলোর প্রতি যে সামরিক, লজিস্টিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করা হয়েছে, তা শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীর সরাসরি সিদ্ধান্তের ভিত্তিতেই ছিল।

, ফিলিস্তিনের উদ্দেশ্যের প্রতি অব্যাহত সমর্থনই ইসলামী ও আরব উম্মাহর ঐক্যের মৌলিক ভিত্তি এবং একমাত্র পথ। ফিলিস্তিনের ইসলামি জিহাদ তাদের বিবৃতিতে আরও দাবি করেছে- যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের সময়ে ইরান সেই প্রভাব ভেঙে দিয়েছে এবং ইরানের সার্বভৌমত্ব ও উম্মাহর আদর্শ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha