আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কোমে হযরত ফাতিমা মাসুমা (সা.)-এর পবিত্র মাজারের ইমাম খোমেনী (রহ.) শাবিস্তানে শহীদ নেতার দাফনের পর প্রথম শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম এবং নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য ৯ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় শহীদ হন। শহীদদের মধ্যে ছিলেন বর্তমান নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর স্ত্রী, শহীদ নেতার জামাতা, শহীদ নেতার কন্যা এবং ১৪ মাস বয়সী এক নাতনি।

কোটি মানুষের অংশগ্রহণে ইরানের মাশহাদ নগরীতে ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ইমাম রেজা (আ.)-এর পবিত্র হারামে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র আয়াতুল্লাহ সাইয়্যেদ মোস্তফা খামেনেয়ী।

Your Comment