আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শাহবাজ শরিফের সাথে টেলিফোন আলাপে পেজেশকিয়ান বলেন, অঞ্চলে রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখা এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রতিশ্রুতি মেনে চলা এবং যেকোনো উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকা অপরিহার্য।
দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে রাজনৈতিক পরামর্শ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
ইরানের প্রেসিডেন্ট এ সময় ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজা ও স্মরণানুষ্ঠানে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ উপস্থিতি দুই দেশের কৌশলগত সম্পর্ক, গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন এবং দুই জাতির সংহতির প্রতিফলন।
Your Comment