আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রাসেলসের পশ্চিম এশীয় বিষয়াবলীর সাংবাদিক ও বিশ্লেষক "এলিয়া ম্যাগনিয়ার" তার এক্স সামাজিক নেটওয়ার্ক অ্যাকাউন্টে এক বার্তায় লিখেছেন: ইরানি কর্মকর্তারা ইসলামী বিপ্লবের শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ির মৃতদেহটি খুঁজে পান, যার সুস্থ হাতটি মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল।
তিনি আরও বলেন, এই দৃশ্যটি প্রতিরোধের এক চূড়ান্ত চিত্রপটে পরিণত হয়েছিল। নেতা দুনিয়া ত্যাগ করছেন, কিন্তু তাঁর শরীরে প্রতিরোধের প্রতীকটি অঙ্কিত রয়েছে।
বেলজিয়ান বিশ্লেষক সবশেষে বলেন, মুষ্টিবদ্ধ হাত ইরানের অন্যতম পরিচিত রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। তিনি বলেন: "মুষ্টিবদ্ধ হাত হলো স্থিতিশীলতা, সংগ্রাম এবং শত্রুদের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধের প্রতীক।
Your Comment