৪ আগস্ট ২০২৬ - ১১:২৮
যুক্তরাষ্ট্রের ৩ কোটি ডলারের এমকিউ-৯ ড্রোন ধ্বংস

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত মূল্যবান ও অত্যাধুনিক একটি এমকিউ-৯ রিপার ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আইআরজিসির মহাকাশ বাহিনীর উন্নত ও আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিক্ষিপ্ত নিখুঁত গোলার আঘাতে ড্রোনটি ধ্বংস হয় বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, প্রতিটি এমকিউ-৯ রিপার ড্রোনের পেছনে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৩ কোটি মার্কিন ডলার ( বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিনশ কোটি টাকারও বেশি) খরচ হয়ে থাকে।

পেন্টাগনের নথি অনুযায়ী, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মার্কিন বহরে থাকা এই ড্রোনগুলো ধারাবাহিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধ শুরুর পর বিভিন্ন সংঘাতে এ পর্যন্ত আমেরিকার বেশ কয়েকটি অত্যাধুনিক এই ড্রোন ভূপাতিত হওয়ার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha