৭ ফেব্রুয়ারী ২০২৬ - ১০:২১
ইরানের সশস্ত্র বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার বলেছেন, আজ আমরা ইরানে যে ক্ষমতা ও নিরাপত্তা প্রত্যক্ষ করছি, তা বহু বছরের সংগ্রাম, বিশ্বাস, আত্মত্যাগ ও যোদ্ধাদের নিরলস প্রচেষ্টার ফল; একই সঙ্গে তাদের পরিবারের ধৈর্য ও ত্যাগেরও প্রতিফলন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রিগেডিয়ার আমির আলী জাহানশাহী বলেছেন: ইরানের সশস্ত্র বাহিনী দেশটির সর্বাধিনায়ক (রাহবার)-এর নেতৃত্বে এবং জনগণের সমর্থনে, যে কোনো সময় ও যে কোনো স্থানে দৃঢ়তার সঙ্গে ধর্ম, বিপ্লব এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে।

তিনি শত্রুপক্ষের জ্ঞানগত ও মনস্তাত্ত্বিক যুদ্ধ সম্পর্কে সতর্ক করে বলেন, শত্রুরা হতাশা সৃষ্টি এবং ধর্মীয় ও বিপ্লবী বিশ্বাস দুর্বল করার মাধ্যমে এ রাষ্ট্র-ব্যবস্থা ভেঙে ফেলতে ও দেশকে বিভক্ত করতে চায়। তবে ইরানি জাতি সচেতনতা ও অতীত অভিজ্ঞতার ওপর ভর করে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha