১২ মার্চ ২০২৬ - ১৯:৪৩
আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানই জয়ী

পাকিস্তানের বিশিষ্ট সুন্নি আলেম মুফতি মুনিবুর রহমান আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসনে ইরানের অবস্থানের প্রশংসা করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মুফতি মুনিবুর রহমান ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং আমেরিকা ও ইসরায়েলি ঘাটিতে আঘাত হানার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন।



তিনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী দাবি করলেও বাস্তবতা হচ্ছে—৪৭ বছরের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এই অসম যুদ্ধে নতি স্বীকার করেনি।

মুফতি মুনিবুর রহমান আগ্রাসনের ১১ দিন অতিবাহিত হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, আক্রমণকারীরা জয়ের স্বপ্ন দেখলেও ইরান কার্যত আমেরিকা ও ইসরায়েলের তথাকথিত দাপট চুরমার করে দিয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha