আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যখন দেশটিতে ঈদুল ফিতর এবং ইরানি নববর্ষের ঘোষনা দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই রাজধানীর বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়।
ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা বিভাগের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকার বিখ্যাত আজাদি টাওয়ার এবং অলিম্পিক ভিলেজ এলাকায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ ছাড়া তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি এলাকা কেলারদাশতেও প্রচণ্ড বিস্ফোরণ ও যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শুক্রবার যখন ইরানি পরিবারগুলো পবিত্র রমজানের শেষ দিন এবং ফার্সি নববর্ষ বা নওরোজ পালনের প্রস্তুতি নিচ্ছিল, তার কয়েক ঘণ্টার ব্যবধানেই এই সামরিক অভিযান শুরু হলো। এই হামলার ফলে ঈদের আনন্দ ছাপিয়ে পুরো ইরানজুড়ে এখন চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ঠেকাতে ইউক্রেনের ইন্টারসেপ্টর ব্যবস্থা বসানোর খবরও পাওয়া গেছে। সব মিলিয়ে ঈদের সকালেই তেহরানে বিস্ফোরণের ঘটনাটি বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার জন্ম দিল, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে।
Your Comment