আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এক চমকপ্রদ ঘটনায়, ইন্দোনেশিয়ার একটি পরিবার তাদের নবজাতক ছেলের নাম রেখেছে 'আলি খামেনি'। শিশুটি রিয়াউ প্রদেশে ২৪শে মার্চ, ২০২৬ জন্মগ্রহণ করে।
এই নামকরণটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। কিছু ব্যবহারকারী বার্তা পোস্ট করে বলেছেন: "আলী খামেনেয়ীর পুনরাবৃত্তি হচ্ছে," অন্যদিকে আরেকটি দল জোর দিয়ে বলেছে: "আলী খামেনেয়ী শুধু ইরানের নন, বরং বিশ্বের সর্বত্রই আলী খামেনেয়ী মতো মানুষের জন্ম হয়।"
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইন্দোনেশিয়ায় নিযুক্ত ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা এই পদক্ষেপের প্রশংসা করেছেন, পরিবারটির মোবরকবাদ জানিয়েছেন এবং এই নামকরণকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্কের নিদর্শন হিসেবে বিবেচনা করেছেন।
Your Comment