৫ এপ্রিল ২০২৬ - ২০:১২
নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছে মার্কিন এক কর্মকর্তারা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর বিশ্বে সবাই জেনেছে। 




নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে নিয়োজিত একটি মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগে থেকেই যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমানের পাইলটদের উদ্ধারে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছিল।

হেলিকপ্টারটি হামলার শিকার হওয়ার পর সেটির বর্তমান অবস্থা বা ভেতরে থাকা আরোহীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকেও এই নতুন হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

নিখোঁজ পাইলটদের উদ্ধারের জন্য কয়েক ঘণ্টা ধরে ব্ল্যাক হক ও হারকিউলিস-১৩০ উড়োজাহাজ ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি সশস্ত্র বাহিনী, যুক্তরাষ্ট্রের এই উদ্ধার প্রচেষ্টা সম্পূর্ণ ‘ব্যর্থ’ হয়েছে। উদ্ধারকারী হেলিকপ্টারে ইরানি হামলার খবর এই খবরকে আরো নিশ্চিত করেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha