আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের অভ্যন্তরে অভিযানে গিয়ে যুক্তরাষ্ট্র-এর একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দুই ক্রু নিখোঁজ হয়।
তবে ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড ‘খাতামুল আম্বিয়া’ জানায়, ইসফাহানের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশকারী শত্রুপক্ষের তিনটি বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মরুভূমি এলাকায় ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে, যেখানে ধোঁয়া উড়তে দেখা যায়।
আল জাজিরা-এর তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছে, এই ঘটনাটি ইরানের জন্য আরেকটি বড় ধরনের বিজয় । এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আগের দাবিকে ভুল প্রমাণ করতে চাইছে।
বর্তমানে পরিস্থিতি অত্যন্ত নাজুক ও উত্তেজনাপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। ওয়াশিংটন থেকে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলার হুমকি দেওয়া হচ্ছে, যা সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Your Comment