আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়ায় ইউরোপীয় মিত্রদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসনিক সূত্রে জানা গেছে, ট্রাম্প তার ঘনিষ্ঠজনদের কাছে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছে। ৭৭ বছরের পুরোনো এই জোট এতদিন পশ্চিমের নিরাপত্তার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হতো।
ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলে, ‘আমরা সবসময় তাদের পাশে ছিলাম, কিন্তু তারা আমাদের বিপদে পাশে নেই।’ আরও বলে, ‘হরমুজ প্রণালিতে তাদের সাহায্য স্বয়ংক্রিয়ভাবে আসা উচিত ছিল, ঠিক যেমন আমরা ইউক্রেন ইস্যুতে সাহায্য করেছি—যদিও ইউক্রেন আমাদের সমস্যা ছিল না।’
অস্তিত্ব সংকটে ন্যাটো?
ন্যাটোর মূল ভিত্তি হলো—একজন আক্রান্ত হলে সবাই এগিয়ে আসবে। কিন্তু ট্রাম্প এখন প্রশ্ন তুলছে, যদি ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানে সাহায্য না করে, তবে যুক্তরাষ্ট্র কেন ইউরোপকে রক্ষা করবে? ট্রাম্পের এই অবস্থানকে অনেক বিশেষজ্ঞ ‘একাকী সুপারপাওয়ার’ হওয়ার প্রবণতা হিসেবে দেখছে।
ট্রাম্পের রাগের অন্যতম কারণ হলো ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি এবং বিশেষ করে স্পেন তাদের আকাশসীমা এবং বিমানঘাঁটি মার্কিন যুদ্ধবিমান ব্যবহারের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালি ফের খোলার জন্য নৌবাহিনী পাঠানোর মার্কিন অনুরোধও তারা প্রত্যাখ্যান করেছে।
Your Comment