আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানে উপস্থিত ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পুরোপুরি ইরানের স্বার্থ রক্ষা করবে এবং এই উদ্দেশ্যে তারা সাহসিকতার সঙ্গে আলোচনা চালাবে।
তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের প্রতি সরকারের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আলোচনা থেকে যে ফলাফলই আসুক না কেন, সরকার জনগণের সেবা করে যাবে।
সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। ইরান বলেছে, আমেরিকার প্রতি আস্থা-বিশ্বাস না থাকা সত্ত্বেও তারা আলোচনায় অংশ নিচ্ছে। পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনীর আঙুল এখনও ট্রিগারে রয়েছে।
Your Comment