আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ কালিবাফ বলেন, ট্রাম্প তার কল্পনায় আলোচনার এই প্ল্যাটফর্মকে আত্মসমর্পণের মঞ্চে পরিণত করতে চান অথবা নতুন সংঘাত উসকে দেওয়ার ক্ষেত্র তৈরি করছে।
তিনি আরও বলেন, ইরান হুমকির ছায়ার নিচে কোনো ধরনের আলোচনা গ্রহণ করবে না। একই পোস্টে তিনি দাবি করেন, গত দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে নতুন কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গালিবাফের এই বক্তব্য পাকিস্তানে সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আগামীকাল ফের আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই।
Your Comment