আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই জলপথ দিয়ে মার্কিন পাহারায় জাহাজ পারাপারের পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর এরূপ হুমকি ঘোষনা হয়।
গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা স্থবির হয়ে আছে। এই প্রণালির ওপর তেহরানের কঠোর নিয়ন্ত্রণই বর্তমানে বিরোধের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
হরমুজে আটকে পড়া জাহাজগুলোর কর্মীদের মানবিক সহায়তায় ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখে, আমাদের লক্ষ্য হলো জাহাজ ও নাবিকদের হরমুজ প্রণালি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া। সোমবার থেকেই এই উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে সে উল্লেখ করে।
ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের নিরাপদ পারাপারের ক্ষেত্রে অবশ্যই তাদের বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে মেজর জেনারেল আলি আবদুল্লাহি সতর্ক করে বলেন, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী যদি হরমুজ প্রণালির কাছে আসার বা প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর হামলা চালানো হবে।
Your Comment