আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এক নিবন্ধে লিখেছে, “দুই মাসেরও বেশি সময় ধরে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টার পর, ডোনাল্ড ট্রাম্প একগুঁয়ে, অভিজ্ঞ এবং নির্ভীক শত্রুর বিরুদ্ধে এমনভাবে অচলাবস্থার জালে আটকা পড়েছে, যে শত্রু কোনো নির্দেশ মানে না।”
ইসরায়েলি সংবাদপত্রটি জোর দিয়ে বলেছে, ট্রাম্প যে দ্রুত ও অভাবনীয় বিজয়ের স্বপ্ন দেখেছিলে তা সম্ভব নয় এবং তার কাছে কেবল দুটি বিকল্প রয়েছে: ক্ষতি মেনে নিয়ে ছাড় দেয়াসহ একটি রাজনৈতিক চুক্তি, অথবা একটি দীর্ঘ, ব্যয়বহুল এবং রক্তক্ষয়ী যুদ্ধ; এমন একটি যুদ্ধ যা জনগণের কাছে তার অবস্থানকে ধ্বংস করে দেবে।
হারেৎজ আরও বলেছে: “প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রতি কোনো সরাসরি হুমকি ছাড়াই যুদ্ধ শুরু করেছে। সে সম্ভবত ভেবেছিলে যে একটি স্বল্পমেয়াদী আক্রমণ (৪৭ বছর পর) ইরানি শাসনের পতন ঘটাতে পারবেন এবং তার নাম একটি নেপোলিয়নীয় কৃতিত্ব হিসেবে লিপিবদ্ধ হবে, কিন্তু এটি ছিল একটি গুরুতর ভুল।
ইসরায়েলি পত্রিকাটি জোর দিয়ে বলেছে: ট্রাম্প এখন, তার ৮০তম জন্মদিনের প্রাক্কালে, প্রথমবারের মতো একটি ভুল সিদ্ধান্তের মূল্য পরিশোধ করছে। কোনো পরিমাণ অর্থই তাকে এই সংকট থেকে বের করে আনতে পারবে না। তাই, সে ভাগ্যকে মেনে নিতে পারছে না এবং হুমকি, প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি বা ইচ্ছার মাধ্যমে নিজের ইচ্ছামতো যুদ্ধ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Your Comment