আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি প্রজাতন্ত্র ইরান ও বাংলাদেশ যুদ্ধপরবর্তী আইনি বিশ্লেষণ ও জনমত গঠনে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি ঢাকায় ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা সৈয়দ রেযা মির মোহাম্মদি ও বাংলাদেশের এনজিও ‘গ্রিন পিস’-এর মহাসচিব সৈয়দ আবুল মোজাম্মেমের মধ্যে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষই আমেরিকা ও জায়নবাদী শাসনের দ্বারা ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিভিন্ন আইনি দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে যৌথ উদ্যোগ গ্রহণে সম্মত হন। বিশেষ করে, আগ্রাসী যুদ্ধের সংজ্ঞা, আন্তর্জাতিক আদালতে মামলার যোগ্যতা এবং যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া—এসব বিষয়ে কার্যকর আলোচনা চলে।
ইসলামি সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার জনসংযোগ শাখা জানিয়েছে, আগামী মাসে এ বিষয়ে একটি যৌথ সেমিনারের আয়োজন করা হবে, যাতে উভয় দেশের আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা অংশ নেবেন।
Your Comment