আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দার পাকিস্তান ও ইরানের গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কর কথা স্মরণ করেন এবং বাণিজ্য, যোগাযোগ, জনগণের মধ্যে সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতাসহ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘনিষ্ঠ সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখা গুরুত্বপূর্ণ।”
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, আঞ্চলিক শান্তি, সংলাপ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, মনোনীত নতুন রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
দার নতুন দায়িত্বের জন্য রাষ্ট্রদূতকে শুভকামনাও জানান।
এদিকে মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত আঞ্চলিক দূত সম্মেলনের ফাঁকে দার পাকিস্তানে নিযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত শাফকাত আলী খানের সঙ্গেও সাক্ষাৎ করেন।
পাকিস্তান অপর এক বিবৃতিতে বলেছে, দার পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি ইউএইতে বসবাসরত পাকিস্তানি কমিউনিটির “ইতিবাচক ভূমিকা”-এর কথাও উল্লেখ করেন এবং তাদের কল্যাণে আরও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
Your Comment