আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলে, দেখুন, আমরা নিশ্চিত করব যেন তাদের কোনো পারমাণবিক অস্ত্র না থাকে, নইলে আমাদের খুব কঠোর কিছু করতে হবে।
আমি বিশ্বাস করি, যখন আমাদের দেশের জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে, তখন তারা সবাই একমত হবেন যে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না।
ইরান তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের কাছে রাখতে পারবে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলে, না, আমরা তা উদ্ধার করব। আমাদের এর প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। পাওয়ার পর সম্ভবত আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের এটা নিজেদের কাছে রাখতে দেব না।
Your Comment