আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গুয়েরকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছে।
বেন-গুয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে আটক ‘গ্লোবাল রেজিস্ট্যান্স ফ্লিট’-এর কর্মীদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দুর্ব্যবহারের ছবি পোস্ট করার পর কলম্বিয়ার রাষ্ট্রপতি এই মন্তব্যটি করে।
"বেন গুয়ের একজন পুরোদস্তুর নাৎসির মতো আচরণ করে। গাজায় গণহত্যা বন্ধ করতে চাওয়া আমাদের নাগরিকদের সঙ্গে তিনি এভাবেই আচরণ করেছে," বেন গুয়েরের পোস্ট করা ছবিসহ নিজের বার্তায় সে লিখেছে।
Your Comment