আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক অ্যাকাউন্টে খোররামশাহর মুক্তি দিবস উপলক্ষে লিখেছেন, আজকের ইরানের খোররামশাহর হলো ইরান, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী।
আমাদের জাতি আজও সেই সাহসী খোররামশাহরের মানুষের মতো। যারা যুদ্ধের অভিজ্ঞতা না থাকলেও সাহসিকতার সাথে আক্রমণকারী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং বিশ্বের সামনে ইরানি জনগণের শক্তি প্রদর্শন করেছিল।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রতিরোধ, আত্মত্যাগ এবং আগ্রাসন প্রতিহত করা এই দেশের সংস্কৃতির অংশ ও শিকড়ে প্রোথিত।
Your Comment