আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এক ভিডিও বার্তায় হাদজাল বলেন, ‘আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। আমরা পৌঁছানোর পরই আমাদের গরম কাপড় খুলে নেওয়া হয়। এরপর তারা আমাদের কে এক এক করে একটি কালো কনটেইনারে যেতে বলেন।’
তিনি বলেন, ‘ওই কনটেইনারে তিনজন সৈন্য ছিল। আর এক সেনা উলঙ্গ অবস্থায় মাটিতে শুয়ে ছিল। তাদের মধ্যে একজন আমার শরীরে স্পর্শ করা শুরু করে। এরপর আমার মাথায় খুব জোরে আঘাত করা হয়।’
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইসরাইলি মন্ত্রী ইতেমার বেন গভীর এক কর্মীর ওপর হামলা দেখতে উপস্থিত ছিলেন।
Your Comment