আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি এক সেনা বর্ননা দেয়, দেখলো তার সহযোদ্ধারা উল্লাস করছে এবং একে অপরকে অভিনন্দন জানাচ্ছে, কারণ তারা সদ্য গাজার ইসরায়েল-নিয়ন্ত্রিত অংশের কাছে চলাচলকারী ফিলিস্তিনিদের একটি গাড়িতে হামলা চালিয়েছিল এবং ওই গাড়িতে থাকা সবাই নিহত হন। তারা ছিল ফিলিস্তিনের সাধারণ নাগরিক।
যুদ্ধবিরতি চুক্তিকে আরও শক্তিশালী করার কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে, তিনজন সৈনিক এপিকে জানায়, সংঘাতপূর্ণ এই অঞ্চলে তারা এক ধরনের বিভ্রান্তির পরিবেশ অনুভব করেছে। বিশেষ করে “হলুদ রেখা” ঘিরে কখন এবং কীভাবে শক্তি প্রয়োগ করা হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনার অভাব ছিল।
সৈন্যদের ভাষ্য অনুযায়ী, কিছু কমান্ডার প্রকাশ্যে যুদ্ধবিরতির প্রতি সমর্থন দেখালেও ব্যক্তিগতভাবে গাজায় যুদ্ধ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করত।
একজন সৈনিক বলে, অনেক সময় সেনারা লক্ষ্যবস্তুর থেকে এত দূরে থাকত বা এত দ্রুত পদক্ষেপ নিত যে, তারা কাদের ওপর গুলি চালাচ্ছে তা সঠিকভাবে শনাক্ত করতে পারত না। সাবেক সেনাদের নিয়ে গঠিত একটি হুইসেলব্লোয়ার সংগঠনও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে।
এই সৈন্যদের বর্ণনা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত সাত মাসে গাজার ইসরায়েল-নিয়ন্ত্রিত অংশে কী ঘটেছে, তার একটি বিরল চিত্র তুলে ধরে। তারা সবাই অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে গাজার বিভিন্ন স্থানে রিজার্ভ বাহিনীর সদস্য হিসেবে মোতায়েন ছিল এবং পরে ফিরে এসেছে।
নিজেদের পরিচয় প্রকাশ করলে সামাজিক ও পেশাগতভাবে একঘরে হয়ে পড়ার আশঙ্কায় তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলে। তাদের ভাষ্য অনুযায়ী, তারা যা দেখেছে তাতে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েই এসব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।
Your Comment