৫ জুন ২০২৬ - ২৩:১৫
মুসলিম উম্মাহর দিকনির্দেশনার এক ঐতিহাসিক ভিত্তি হচ্ছে ”মান কুনতু মাওলা ফা’হাযা আলিউন মাওলা” 

পবিত্র ঈদে গাদীর উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ন্যায় চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়িতেও ধর্মীয় মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা আমজাদ হোসেন। তিনি ঐতিহাসিক গাদীরের ঘটনার প্রেক্ষাপট ও ইসলামের ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরেন।



আমজাদ হোসেন বলেন, বিদায় হজ থেকে ফেরার পথে গাদীরে খুম নামক স্থানে মহানবী মুহাম্মদ (সা.) মুসলমানদের সমবেত করে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন এবং হযরত আলী ইবনে আবু তালিব (আ.)-এর হাত উঁচু করে ঘোষণা করে বলেন: “মান কুনতু মাওলা ফা’হাযা আলিউন মাওলা”—অর্থাৎ, “আমি যার মাওলা (অভিভাবক, নেতা ও কর্তৃত্বশীল), আলীও তার মাওলা।”

তিনি আরও বলেন, আলী (আ.)-এর বেলায়েত কেবল রাজনৈতিক নেতৃত্বের বিষয় নয়, বরং এটি আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক নেতৃত্বেরও প্রতীক। তাঁর জীবন ও আদর্শ মুসলিম উম্মাহকে ঐক্য, ন্যায় ও সত্যের পথে পরিচালিত করার অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে উপস্থিত মুমিনগণ ইমাম আলী (আ.)-এর শানে কবিতা, মানকাবাত ও প্রশংসাগাঁথা পাঠ করেন। মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য এবং বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি ও কল্যাণ কামনা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

Tags

Your Comment

You are replying to: .
captcha